ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রিটেন আজ থেকে আর ইইউ’র সদস্য নয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে যুক্তরাজ্য।

গত মধ্যরাত থেকেই দেশটি ইইউর নিয়ম অনুসরণ বন্ধ করে দিয়েছে। তার জায়গায় কার্যকর হয় নতুন চুক্তি। এখন থেকে নতুন চুক্তি অনুযায়ী ইইউর সঙ্গে ‍যুক্তরাজ্যের ভ্র্রমণ, বাণিজ্য, অভিবাসন এবং নিরাপত্তা সহযোগিতাসহ অন্যান্য কার্যক্রম চলবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘‘এখন যুক্তরাজ্যের স্বাধীনতা আমাদের হাতে। দীর্ঘ ব্রেক্সিট প্রক্রিয়া শেষ হয়েছে এবং আমরা আমাদের কাজ ভিন্নভাবে এবং আরো ভালোভাবে করতে পারবো।”

২০১৬ সালে ঐতিহাসিক গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার প্রায় সাড়ে চার বছর পর সম্পূর্ণ বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হলো। উভয়পক্ষ একটি বাণিজ্য চুক্তিতে উপনীত হতে না পারায় গত ১১ মাস ধরে সম্পূর্ণ বিচ্ছেদ আটকে ছিল।

তবে শেষ পর্যন্ত তারা ভবিষ্যত অর্থনৈতিক অংশীদারিত্ব এবং বাণিজ্য নিয়ে একটি চুক্তিতে উপনীত হতে সক্ষম হয়েছে।

গত ২৪ ডিসেম্বর ইইউ’র ২৭টি সদস্যদেশের রাষ্ট্রদূতরা ইইউ-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। পরে ইইউ’র শীর্ষ কর্মকর্তারা চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই করেন। যুক্তরাজ্যই প্রথম কোনো দেশ যা ইউরোপীয় ইউনিয়ন থেকে স্বেচ্ছায় বেরিয়ে গেল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102