ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে পাচার তিন কিশোরী ফিরল ২ বছর পর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

প্রতিবেশী ও স্বজনদের মাধ্যমে ভারতে পাচারের শিকার তিন কিশোরীকে উদ্ধারের দুই বছর পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এদিকে ফেরত আসা কিশোরীদের বেনাপোল থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে পরিবারে কাছে পৌঁছে দিতে।

শুক্রবার (০১ জানুয়ারি) বিকেলে ৫টায় তাদেরকে ট্রাভেল পারমিটে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। কিশোরীদের ফিরে পেয়ে স্নেহের মায়ায় জড়িয়ে ধরেন বাবা-মা।
ফেরত কিশোরীরা হলেন- যশোরের মুসলিমা খাতুন (১৭), ভোলার শিল্পী আক্তার পাখি ( ১৮) ও বাগেরহাটের রাবেয়া খাতুন (১৬)।

কিশোরীদের গ্রহণকারী জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার প্রোগ্রামার অফিসার এ বি এম মুহিত জানান, ভুক্তভোগী কিশোরীদের কাউকে নায়িকা বানানো, আবার কাউকে ভালো কাজ আবার কাউকে বেড়ানোর কথা বলে আত্মীয়রা ভারতে নেয়। পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন ঝুঁকিমূলক কাজে ব্যবহার করে। এসময় পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে। পরে ভারতের মুম্বায়ের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে মুসলিমা খাতুনকে দুই বছর, রাবেয়া খাতুনকে দুই মাস ও শিল্পী আক্তার পাখিকে এক বছর নিজেদের শেল্টার হোমে রাখে।

এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে এদেরকে ট্রাভেল পারমিটের আজ বিকেলে তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পাচারকারীদের বিরুদ্ধে আইনি সহায়তায় সব ধরনের সহযোগিতা করবে জাস্টিস এন্ড কেয়ার।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত আসা তিন নরীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। পরবর্তীতে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলেও তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102