ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন সাকিব!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

পুরনো-জীর্ণতাকে পেছনে নতুনকে স্বাগত জানাচ্ছে পুরো বিশ্ব। ২০২১’কে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। বছরের শুরুতে ফেসবুকে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। ছবিটিতে এই দম্পতির সংসারে নতুন অতিথি আসার আভাস মিলছে।

স্ত্রী শিশিরের বেবিবাম্পের ছবিটি যদি সাম্প্রতিক সময়ে তোলা হয়, তার মানে দাঁড়াবে তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

পোস্ট দেওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। তবে ছবিটি কবে তোলা সেটি জানা যায়নি। এর বাইরে সাকিব কিংবা শিশিরের কোনো বক্তব্যও পাওয়া যায়নি। আর তাই শিশির গর্ভবতী কিনা সেটি স্পষ্ট নয়। তবে পোস্টে তার ‘নতুন সংযোজন’ কথাটি ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

সাকিব-শিশির দম্পতির সংসারে দুইটি কন্যা সন্তান রয়েছে। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করে সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান। গেল বছর ২৪ এপ্রিল দ্বিতীয়বার বাবা হন সাকিব। দ্বিতীয় কন্যার নাম ইররাম হাসান। ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102