ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হক ও ন্যায়ের কথা বলতে উলামায়ে কেরাম কারো ভয় করে না: বাবুনগরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

হক ও ন্যায়ের কথা বলতে উলামায়ে কেরাম কারো ভয় করে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজ শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বাবুনগরী বলেন, পবিত্র কোরআনে নবী-রাসুলদের (আ.) মৌলিক ৪টি কাজের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছেন, যিনি তাদের তার আয়াতগুলো পড়ে শোনান, তাদের পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন। অথচ এর আগে তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল। নবীগণের এ কাজ চলমান থাকবে। আমাদের নবী হযরত মুহাম্মদ স. এর অবর্তমানে এ কাজ সম্পাদন করবেন হক্কানি উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম নবী-রাসুলের উত্তরসূরি হিসেবে দীপ্ত কণ্ঠে জাতির সামনে হক কথা বলবেন। হক ও ন্যায়ের কথা বলতে উলামায়ে কেরাম কারো রক্তচক্ষুকে ভয় করেন না।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হেফাজতে ইসলামের নেতা হযরত মাওলানা আল্লামা শেখ আহমদ সাহেব, মাওলানা ইয়াহইয়া, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা নূরুল ইসলাম, হযরত মাওলানা নোমান ফয়জী, মুফতী জসীম উদ্দীন, মুফতী কিফায়াতুল্লাহ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, ড.আফম খালিদ হোসেন, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মামুনুল হক প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102