ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তানের সঙ্গে বন্দিদের নামের তালিকা বিনিময় ভারতের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৮২ বার পঠিত

ভারত ও পাকিস্তানের মধ্যে শুক্রবার দুই দেশের জেলে বন্দি শতাধিক নাগরিকের তালিকা হস্তান্তর করা হয়। একটি দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে প্রতি বছর ১ জানুয়ারি ও ১ জুলাই এই তালিকা হস্তান্তরের নিয়ম রয়েছে।

এই দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে ভারত আজ পাকিস্তানের ৩৪০ জন বন্দির তালিকা তুলে দেয় পাকিস্তানের হাতে। অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকেও সে দেশে বন্দি ৩১৯ জন ভারতীয় নাগরিকের তালিকাও তুলে দেওয়া হয় সেখানকার ভারতীয় দূতাবাসের কাছে।

পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে যে তালিকা দেওয়া হয়েছে তাতে ৪৯ জন সাধারণ নাগরিক-সহ ২৭০ জন মৎস্যজীবীর নাম রয়েছে। অপর দিকে, ভারতের পক্ষ থেকে দিল্লিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসেও তুলে দেওয়া হয় বন্দিদের তালিকা।
পাকিস্তানের হাতে যে তালিকা তুলে দেওয়া হয়েছে, তাতে ২৬৩ জন সাধারণ নাগরিক-সহ ৭৭ জন মৎস্যজীবীর নামও রয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102