ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

বরিশালে কেক কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার জুমা বাদ নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা।

অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, মহানগর জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম গফুর, রুস্তুম আলি খান, আখতার হোসেন শপ্রু, আব্দুল জলিল, ফোরকান তালুকদার, জাকির হোসেন, মঞ্জুরুল আলম খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102