মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহমেদ রিয়াজ একটি ধর্ষণ মামলার আসামি। এ মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বুধবার ওই উপজেলার সুজানগর থেকে জাপা নেতা আহমেদ রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
তিনি জানান, আহমেদ রিয়াজের বিরুদ্ধে ২০১৮ সালে একটি ধর্ষণ মামলা হয়। ওই মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আহমেদ রিয়াজ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি দশম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের প্রার্থী ছিলেন।