ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছেলের সঙ্গে ঝগড়া করে কুকুরের নামে ২ একর জমি লিখে দিলেন বাবা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৭১ বার পঠিত

ছেলের সঙ্গে প্রায়ই ঝগড়া লেগে থাকত। বাবার সঙ্গে তর্ক করতেন ছেলে। এসব পছন্দ ছিল না বাবাব। একদিন সেই কলহ তুমুল পর্যায়ে পৌঁছে গেল। তারপরই মনস্থির করলেন, সম্পত্তির ভাগ বাটোয়ারা করে দেবেন। নিজের কৃষি জমির দুই একর লিখে দিলেন পোষ্য কুকুরের নামে।

ওম নারায়ণ বর্মা পেশায় কৃষক। ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার বারিবাদা গ্রামে বসবাস। ছেলে প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া করতেন। জব্দ করতে উইল করলেন বর্মা। পৈতৃক কৃষি জমির অর্ধেক লিখে দিলেন স্ত্রীর নামে। বাকি অর্ধেক দিলেন ১১ মাসের দেশি কুকুর জ্যাকিকে। সেই জমির পরিমাণও কম নয়। দু’‌একর।

উইলে আরও লিখলেন, যিনি ৫০ বছরের বর্মার মৃত্যুর পর জ্যাকির দায়িত্ব নেবেন, তিনিই জমির মালিক হবেন। উইলকে স্বীকৃতি দিতে হলফনামায় নথিভুক্ত করেন। এসব করে যদিও নিজের ভুল বোঝেন। তখন গ্রামের পঞ্চায়েত প্রধান যমুনা প্রসাদ শর্মা তার সঙ্গে কথা বলেন। তিনি বর্মাকে উইল পরিবর্তনে রাজি করান। জানা গেছে, দ্রুতই ছেলেকে জমির ভাগ দেবেন বর্মা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102