ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের প্রস্তাবে সায় দিতেই পাহাড় থেকে পড়ে গেল প্রেমিকা, প্রেমিকের লাফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৭১ বার পঠিত

পছন্দের মানুষকে বিয়ের প্রস্তাব কোন প্রিয় জায়গায় দিতে সবারই ইচ্ছা করে। আর সেটা যদি হয় পাহাড় তাহলে তো কোন কথাই নাই। কারণ পাহাড়ে চিৎকার করে ভালোবাসার কথা জানালে উত্তর দেয় পাহাড় নিজেই। কিন্তু উঁচু পাহাড়ে সবাইকেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন বাধ্যতামূলক।

গত ২৭ ডিসেম্বর অস্ট্রিয়ার কারিনাথিয়ার ফালকার্ট পর্বতের ওপরে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে অসাবধানতায় এমনই এক বিপদের মুখে পড়েন এক তরুণ ও তার বান্ধবী। উঁচু পাহাড়ের নির্জন এক কোণে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন ওই তরুণ। প্রেমিকার মুখ ভরে ওঠে উচ্ছ্বাসে। চিৎকার করে বলে সম্মতি জানাতে গিয়েই ঘটে বিপদ।

হঠাৎ পা পিছলে ৬৫০ মিটার নিচে পড়ে যান ওই তরুণী। প্রেমিকাকে বাঁচাতে তার প্রেমিকও ঝাঁপ দেন। তবে ভূমি থেকে ৫০ ফুট উঁচুতে আটকে যান তিনি। গল্পটি শেষ হতে পারত চরম করুণ পরিণতির মধ্য দিয়ে। তবে ভাগ্য সহায় ছিল তাদের। বরফের কার্পেটের ওপর পড়ায় বেঁচে যান ৩২ বছর বয়সী ওই নারী।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তুষারপাত না হলে মৃত্যু হতে পারতো তাদের। ওই তরুণকে ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102