ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের বিয়ের দিন মায়ের মৃত্যু!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় একমাত্র ছেলের বিয়ের দিন মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) শহরের শিমরাইলকান্দি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত নাজমা বেগম (৪৮) স্থানীয় কালাম মৃধার স্ত্রী। এই ঘটনার পর বিয়ে বাড়িতে আনন্দের বদলে শোকে পরিণত হয়।

মৃত নাজমা বেগমের পারিবারিক সূত্র জানায়, শিমরাইলকান্দি এলাকার ব্যবসায়ী কালাম মৃধার চার সন্তানের মধ্যে শুক্রবার একমাত্র ছেলে মাহবুব রণির বিয়ের দিন ধার্য ছিল। আগের দিন বৃহস্পতিবার রাতে ছিল গায়ে হলুদ। বিয়ে উপলক্ষে আত্মীয়-স্বজনে ভরপুর ছিলো বাড়ি। উৎসব মুখর পরিবেশে দুপুরে শহরের কাউতুলী এলাকায় বরযাত্রী যাওয়া কথা ছিল। এই অবস্থায় সকালে বর মাহবুব রনির মা নাজমা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তার মৃত্যুর খবর বিয়ে বাড়ীতে ছড়িয়ে পড়লে উৎসব পাল্টে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার জুম্মার নামাজের পর জানাজা শেষে নাজমা বেগমের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

ছেলে এডভোকেট নোমান মৃধা জানান, পরিবারের শোকের মাতম চলায় শেষ পর্যন্ত গতকালের বিয়েটি হয়নি। বিয়ের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102