পাবনার সাঁথিয়া পৌর নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার রাতে পোষ্টার লাগানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম মল্লিক ১০-১২ জনকে সাথে নিয়ে ৮ নম্বর ওয়ার্ডের কালাইচরা এলাকায় যান পোস্টার লাগাতে। সে সময় আওয়ামী লীগ প্রার্থীর কয়েকজন সমর্থক দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়। এ সময় আহত হয় অন্তত ১৫ জন।
এ ঘটনার পরপর উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়ে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।