ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাভারে ডিবি পরিচয় দানকারী ২ প্রতারক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

সাভারের বিরুলিয়া থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দানকারী দুই প্রতারককে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপূর্ব দত্ত।

এর আগে গতকাল শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত্রা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালি থানার বাটিকামারা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মাসুদ রানা (৫২)। অপরজন পটুয়াখালী জেলার গলাচিপা থানার পটিয়া গ্রামের মৃত আব্দুল কাদের মৃধার ছেলে রাজ্জাক মৃধা। তাদের বিরুদ্ধে আগের আরও মামলা রয়েছে।

পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি প্রায়ই সাভারের বিরুলিয়ায় এসে আড্ডা দেওয়ায় সিরাম নামে এক ব্যক্তির সন্দেহ হয়। পরে তিনি জানতে চাইলে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিশেষ অভিযান পরিচালনার জন্য এসেছেন বলে জানান। পরে বিরুলিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। মাসুদ রানার ব্লেজারে ডিএমপির মনোগ্রাম, মুজিব শতবর্ষের মনোগ্রাম লাগানো ছিলো।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর অপূর্ব দত্ত বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102