ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আড়াইহাজারে রেস্তরায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে একটি রেস্তরায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্য দুজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার দুবাই প্লাজার ষষ্ঠ তলার রয়েল রেস্টুরেন্টের রান্না ঘরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, রেস্তরার ম্যানেজার ফরিদ (৪৫), তার সহকারী সামসুল (২২) এবং রাসেল (২১)।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মো. শাজাহান জানান, ‘দুবাই প্লাজার রয়েল রেস্তরার রান্না ঘরে গ্যাস জমে ছিল। কক্ষটির দরজা জানালা বন্ধ থাকা অবস্থায় গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে তিন জন দগ্ধ হয়েছেন। তাদের দুই জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় কয়েকজন কর্মচারী ও ক্রেতা লিফট ও সিঁড়ি দিয়ে নেমে আগুন থেকে রক্ষা পান। বিস্ফোরণে থাইগ্লাসসহ রেস্টুরেন্টটির আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনার তদন্ত করছে।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ‘রয়েল রেস্তরায় বিস্ফোরণ ও আগ্নিকাণ্ডের পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। দগ্ধ তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত করেছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102