ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রমিক ছাঁটাই: ৪ ঘণ্টা অবরুদ্ধ রংপুর চিনিকলের এমডি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

গাইবান্ধার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনিকলে আখ মাড়াই স্থগিতের পর এবার ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফুঁসে উঠেছেন শ্রমিকরা। রুটি রুজি নিয়ে টানাটানির ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শনিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৯টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত চার ঘণ্টা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালককে তার অফিস কক্ষে অবরুদ্ধ করেন শ্রমিক-কর্মচারীরা।

এ সময় চিনিকলের অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আটকা পড়েন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার একদল পুলিশ গিয়ে সেখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে শ্রমিক-কর্মচারীদের প্রতিবাদ-বিক্ষোভের তীব্রতা আরও বাড়লে সকাল সাড়ে ১১টার দিকে কয়েকজন পুলিশসহ গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়ে উত্তেজিত শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন।

বেলা ১টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন টেলিফোনে শ্রমিক নেতাদের সাথে কথা বলে দ্রুত এ সমস্যার সমাধানের আশ্বাস দিলে সোয়া ১টায় অবরোধ তুলে নেন শ্রমিকরা।

শ্রমিক নেতাদের অভিযোগ, সরকারি নিয়োগ বিধি মেনে করপোরেশনের সদর দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে গঠিত কমিটির কাছে পরীক্ষা দিয়ে প্রায় একযুগ ধরে চাকরি করছেন এই কানামনা (কাজ নাই, মজুরি নাই) ভিত্তিতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীরা। সেখানে বছরের শেষ দিনে মৌখিক নির্দেশে কারও চাকরি যেতে পারে না। অন্যায় এ সিদ্ধান্ত শ্রমিকরা কোনভাবেই মেনে নেবে না।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে অবরোধ চলাকালে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা অভিযোগ করে বলেন, গত ২০ ডিসেম্বর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সোনেল মো. রফিকুল ইসলাম প্রেস রিলিজে ঘোষণা দিয়েছেন, আখ মাড়াই স্থগিত হওয়া চিনিকলগুলোর কোন শ্রমিক-কর্মচারীর চাকরি যাবে না। তাদের বেতনভাতা আগের মতই নিয়মিত প্রদান করা হবে। কিন্তু কোনো প্রজ্ঞাপন বা নিয়মনীতির তোয়াক্কা না করে এ চিনিকলের কারখানা বিভাগের ৯০ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে বলে ৩১ ডিসেম্বর মৌখিকভাবে জানিয়ে দেয়া হয়েছে। এটা কেউ মেনে নেবেন না।

এদিকে টানা পাঁচ মাস বেতন বকেয়া থাকায় মানবেতর জীবন যাপন করা শ্রমিকরা হঠাৎ চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অন্যদিকে শ্রমিকদের চাকরি না থাকার কারণে চিনিকল কর্তৃপক্ষ এখনও চাষিদের জমি থেকে আখ সংগ্রহ করতে না পারায় ক্ষেতে আখ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রতিদিন বিপুল অংকের লোকসানে পড়তে হচ্ছেন আখচাষিদের।

ইতোমধ্যে অনেক জমির আখ শুকিয়ে যেতে শুরু করেছে। সময় মতো আখ কাটতে না পারায় ওই জমিতে অন্য ফসলের আবাদও করতে পারছেন না তারা।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল কবির জানিয়েছেন, আখ মাড়াই বন্ধ হওয়ায় কারখানায় কোনো কাজ না থাকায় কানামনা ভিত্তিক ৯০ জন শ্রমিককে প্রথম পর্যায়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ সমস্যা সমাধানের লক্ষে সদর দপ্তরে আলোচনার জন্য ঢাকায় যাওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102