ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেলিকপ্টারে চড়ে সালিশে আসলেন তারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে সালিশে গিয়ে চুয়াডাঙ্গায় তোপের মুখে পড়ে ফিরে গেছেন আইন সহায়তা কেন্দ্রের কর্মকর্তারা।

আইন সহায়তা কেন্দ্রের দলটি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দোলবাড়িয়া গ্রামে যান বাবা-ছেলের মধ্যে জমি নিয়ে বিরোধ মীমাংসার জন্য। তবে স্থানীয়দের তোপের মুখে পড়েন তারা। পরে পুলিশি সহায়তায় ৩ জন ফিরে যান আবার হেলিকপ্টার যোগে ঢাকায়। অন্যরা সড়ক পথে ফিরেছেন বলে জানা গেছে।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে আন্দোলবাড়িয়া বাজারে আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে সলিশ বৈঠকের আয়োজন করা হয়।

জানা যায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দোলবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ বিশ্বাস ও তার ছেলে মোস্তফা তাজওয়ারের মধ্যে জমিজমাসহ পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছে। স্থানীয়ভাবে বিষয়টি আপস হলেও আবারও বাবা-ছেলের মধ্যে বিরোধ প্রকাশ্যে রুপ নেয়। এ বিরোধ নিষ্পত্তি করতে ঢাকার আইন সহায়তা কেন্দ্রে লিখিত অভিযোগ দেন ছেলে মোস্তফা তাজওয়ার। বিষয়টি সালিশ করতে আইন সহায়তা কেন্দ্রের বিভাগীয় প্রধান লোকমান হোসেনসহ তিনজন হেলিকাপ্টার যোগে ঢাকা থেকে ও সড়ক পথে আসে কেন্দ্রের আরেকটি দল।

তারা সালিশে বসলে তোপের মুখে পড়েন আইন সহায়তা কেন্দ্রের বিভাগীয় প্রধান লোকমান হোসেনসহ অন্যরা। পুলিশ সহায়তায় তিনজন হেলিকপ্টার যোগে আবার ঢাকায় ফিরে আসেন সালিশ শেষ না করেই।

জীবননগর থানার ওসি সাইফুর ইসলাম বলেন, হেলিকপ্টারের চড়ে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় সালিশে এসে আইন সহায়তা কেন্দ্রের তিন সদস্যসহ অন্যরা ফিরে গেছেন। পুলিশ সতর্কতার সাথে তাদের ফিরে যেতে সহায়তা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102