ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছোট বোনকে বিয়ে দেয়ায় অভিমানে বড় বোনের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে ছোট বোনকে বিয়ে দেয়ায় অভিমানে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বড় বোন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাতি আক্তার একই গ্রামের ভ্যানচালক জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে।

ইউপি সদস্য আবুল হোসেন জানান, জাহাঙ্গীর হাওলাদারের দুই মেয়ে জান্নাতি চণ্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে ও ছোট বোন লামিয়া সপ্তম শ্রেণিতে পড়ছে। কিছুদিন আগে বিয়ের প্রস্তাব নিয়ে জান্নাতিকে দেখতে আসে পাত্রপক্ষ। কিন্তু তারা ছোট বোন লামিয়াকে পছন্দ করেন।

এরপর লামিয়ার বিয়ে হলে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে বড় বোন জান্নাতি। এরই জেরে বাবা-মাকে চিরকুট লিখে শুক্রবার সন্ধ্যায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

শনিবার এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, শুক্রবার সন্ধ্যায় জান্নাতির ঝুলন্ত লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

#ডেইলি বাংলাদেশ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102