রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৬০ বছর বয়সী ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল শার্ট, লুঙ্গি ও সোয়েটার।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এসআই জনাডোন রায় জানান, সকালে কারওয়ানবাজারের শুঁটকি পট্টির পেছনে রেললাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে তিনি জানান।