ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১২ ভাইবোনের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস গড়লো ১২ ভাইবোনের এক পরিবার। বয়সের যোগফলে ভিত্তিতে বিশ্ব রেকর্ড গড়লো পরিবারটি। ওই পরিবারে সবচেয়ে বড় সদস্যের বয়স ৯৭ বছর এবং ছোটজনের বয়স ৭৫ বছর। সিএনএন জানায়।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস গত বছরের ১৫ই ডিসেম্বর তথ্যটি প্রকাশ করে। এতে বলা হয়, ডি ক্রুজ পরিবারের ১২ ভাইবোনের সম্মিলিত বয়স ১০৪২ বছর ৩১৫ দিন। এর মধ্যে নয় বোন ও তিন ভাই রয়েছেন।

পাকিস্তানি বাবা-মায়ের ঘরে ওই ১২ ভাইবোনের জন্ম হয়। তবে বর্তমানে তারা কানাডা, লন্ডন, সুইজার‌ল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থান করছেন।

যদিও তারা একই জায়গায় বসবাস করেন না তারপরও বছরের বড় ছুটিগুলোতে অন্তত তিনবার একসঙ্গে হওয়ার চেষ্টা করেন। কিন্ত করোনা মহামারি কারণে এ বছর তাদের স্বাভাবিক দেখা- সাক্ষাৎ স্থগিত রয়েছে।

তবে ওই পরিবারে এক সদস্য ডি’ক্রুজ মেইডেন জানান, মহামারির কারণে এক স্থানে জমায়েত হতে না পারলেও তারা প্রতিদিন জুম চ্যাট একত্রিত হয়ে প্রার্থনা করেন।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, যদিও তারা একই জায়গায় থাকে না তারপরও ডি’ক্রুজ পরিবার জানিয়েছে তারা একে অন্যের সঙ্গে খুবই ঘনিষ্ঠ। ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ এ তাদের নাম ওঠা তারা জীবনের অন্যতম প্রাপ্তি হিসেবে দেখছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102