ads
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা কবে?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

শিক্ষা প্রতিষ্ঠান খোলা না পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এম মনসুরুল আলম। শনিবার (০২ জানুয়ারি) সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান।

মহাপরিচালক বলেন, পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। প্রার্থীদের আবেদনপত্র, পরীক্ষার প্রশ্নসহ সবকিছু গুছিয়ে রাখার কাজ চলছে। সরকারের সবুজ সংকেত পেলে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এখনও স্কুল-কলেজ খোলেনি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না হলে আমরা পরীক্ষা নিতে পারব না। কেননা আমাদের প্রায় ১৪ লাখ প্রার্থীর পরীক্ষা নিতে হবে। এত বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশীর পরীক্ষা নিতে গেলে আমাদের অনেক কেন্দ্রের প্রয়োজন হবে। তাই শিক্ষা প্রতিষ্ঠান না খুললে পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।

এর আগে, গত ১৯ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এবার প্রায় সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102