বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আজ তাকে সিসিইউ থেকে কেবিনে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
রোববার (৩ জানুয়ারি) তিনি জানান, মওদুদ আহমদের রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। তবে শনিবারের (২ জানুয়ারি) চেয়ে আজ তার অবস্থা কিছুটা ভালো। তার করোনা হয়নি।
গত ২৯ ডিসেম্বর থেকে মওদুদ আহমেদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। সেখানে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন তিনি
আরও পড়ুন: সাহেদের অর্থ আত্মসাতের মামলায় প্রতিবেদন দাখিলের সময় পেছাল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতারা তার খোঁজ-খবর রাখছেন। সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন দলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।