ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈশ্বরদীতে নসিমন উল্টে ২ শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

পাবনার ঈশ্বরদী উপজেলায়নসিমন উল্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৩ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভেড়ামারা উপজেলার চর দামুকদিয়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে আব্দুল খালেক (৩৩) ও ভেড়ামারা উপজেলার মসলেমপুর পশ্চিম বাহিরচর এলাকার আজগর আলীর ছেলে আনিছুর রহমান (৪৪)।

থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার একটি নসিমনে (স্থানীয় তিন চাকার যানবাহন) করে ৫ জন শ্রমিক ভেড়ামারা থেকে রূপপুরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭ টার দিকে নসিমনটি লালন শাহ সেতুর পাকশী টোল প্লাজার গোল চত্বর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে খালেক ঘটনাস্থলেই মারা যান। অন্যদের সেখান থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, নিহত দুইজনের মৃতদেহ এখনও পুলিশের হাতে আসেনি। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি। নসিমন চালক পলাতক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102