ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের তিন বছরেও সন্তান না হওয়ার কষ্টে ফাঁস দিল গৃহবধূ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

সন্তান না হওয়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।

শিশির আক্তার কলি নামের ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

কলির স্বামী হুমায়ুন কবির মিলটন গ্রামীণ ব্যাংকের দৌলতদিয়া ঘাট শাখার কর্মকর্তা। দুজনের গ্রামের বাড়িই ঝিনাইদহের শৈলকুপার কুলচারায়। দৌলতদিয়ায় বিআইডব্লিউটিসির ট্রাক বুকিং কাউন্টারসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন কলি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আবদুল্লাহ আল তায়াবী জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। নিহতের স্বামী, পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, বিয়ের তিন বছরেও সন্তান না হওয়ায় মানসিকভাবে কষ্টে ছিলেন ওই নারী। সেই কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

প্রতিবেশীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে কলি ছাড়া আর কেউ ছিলেন না। এ সময় আরেক ভাড়াটিয়া ঘরের চাবি নিতে তাকে অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে দেখা যায় কলি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

গৃহবধূর স্বামী মিল্টন জানান, বিকেলে ব্যক্তিগত কাজে রাজবাড়ীতে গিয়েছিলাম। সেখান থেকে স্ত্রীকে বার বার ফোন দিলেও না ধরায় দ্রুত বাসায় চলে আসি। এসে দেখি সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102