ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাষানটেকে বাসায় ঢুকে যুবককে গলাকেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৫৮ বার পঠিত

রাজধানীর ভাষানটেক থানার মাটিকাটা এলাকায় বাসায় ঢুকে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর বাসায় তালা ঝুলিয়ে দিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে পুলিশ মাটিকাটার ১৬৬/৫ নম্বর বাড়ির ছয় তলার চিলেকোঠার বাসার তালা ভেঙে শাহ আলম নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, শাহ আলম অবিবাহিত ছিলেন। তিনি ওই বাসায় একা থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালের হরিরামপুরের মধ্যপাড়ায়। এ ঘটনায় শনিবার শাহ আলমের ছোট ভাই মো. হাফিজুল বাদী হয়ে ভাষানটেক থানায় হত্যা মামলা করেছেন।

ভাষানটেক থানার ওসি দেলোয়ার হোসেন জানান, শাহ আলম মাটিকাটার ওই বাড়িতে দেড় বছর ধরে ভাড়ায় থাকতেন। ৩০ ডিসেম্বর রাত থেকে ৩১ ডিসেম্বর ভোরের যেকোনো সময়ে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার পর বাইরে থেকে তালা মেরে পালিয়ে যায়। মরদেহ বিছানায় পড়েছিল। তার মুখে বালিশ চাপা দেয়া ছিল। পরিবারের লোকজন তার কোনো খোঁজ না পেয়ে শুক্রবার রাতে বাসায় এসে তালা ঝুলতে দেখেন। পরে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তালা ভেঙে বিছানার ওপর থেকে মরদেহ উদ্ধার করে।

ওসি আরো বলেন, নিহতের মোবাইল ফোনের কললিস্ট যাচাই বাছাই করা হচ্ছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102