ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভ্যাকসিন আমদানিতে কোনো সমস্যা নেই: হানিফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জি-টু-জি যাদের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে সেখানে ভ্যাকসিন আমদানির কোনো সমস্যা নেই। আমাদের দেশে ভ্যাকসিন আসার ক্ষেত্রে কোনো বিধিনিষেধও নেই বলে জানান তিনি।

হানিফ বলেন, প্রাইভেট সেক্টরে কেউ যেন আমদানি করতে না পারে সে ক্ষেত্রে তারা (ভারত) এ সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় বিএনপি নেতাদের উদ্দেশে হানিফ বলেন, উনাদের যে পেয়ারে পাকিস্তান তাদের বৈদেশিক রিজার্ভ মাত্র ২০ বিলিয়ন ডলারের নিচে। পাকিস্তান থেকে আমাদের দেশে বৈদেশিক রিজার্ভ ডাবলের থেকে বেশি হয়েছে।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাদের দলের নেতাকর্মীদের আস্থা না পেলেও সরকারের প্রতি জনগণ আস্থাশীল।

হানিফ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর জনগণের আস্থা রয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানেই জনগণের ভাগ্যের উন্নয়ন ও দেশের উন্নয়ন হওয়া।

সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে আসা নেতাদের সঙ্গে মতবিনিময়কালে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102