ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায়ও নেই মাশরাফী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

মাশরাফীকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ২৪ জনের ওয়ানডে দলেও জায়গা পাননি মাশরাফী বিন মোর্ত্তজা। তাকে বাদ দিয়েই সিরিজের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। নির্বাচকদের ব্যাখ্যা আগামীর পরিকল্পনা মাথায় রেখে তরুণদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত। দেয়া হয়েছে ২০ সদস্যের টেস্ট স্কোয়াডও।

ইনিয়ে বিনিয়ে বোর্ড প্রেসিডেন্ট, নির্বাচক থেকে শুরু করে পরিচালকারা অনেকেই ইঙ্গিতটা দিয়েছেন আগেই। মাশরাফী থাকছেন না উইন্ডিজের বিপক্ষে সিরিজের ২৪ জনের দলেও। আনুষ্ঠানিক ঘোষণাটা দিতেই যত দ্বিধা ছিল। যার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের গল্প লেখার শুরু তাকে না রাখার সিদ্ধান্তটা সহজ ছিল না।

দফায় দফায় বসেছেন নির্বাচক থেকে শুরু করে ক্রিকেট অপারেশন্স প্রধান, কোচ সবাই। আলোচনা সেরেছেন কি ব্যাখ্যা দেবেন বাংলার ইতিহাসের সেরা অধিনায়ককে দলে জায়গা না দেবার?

এর আগেও অনেক সিরিজের দল ঘোষণায় ছিল না নড়াইল এক্সপ্রেসের নাম। কিন্তু সেটার কারণ ইনজুরি বা ফিটনেস। আর এবারই প্রথম পারফরমেন্স আর ফিটনেসের বিচারে পিছিয়ে থাকায় বাদ পড়লেন তিনি।

এসবই ইঙ্গিত দিচ্ছে বিসিবির পরিকল্পনায় আর নেই মাশরাফী, তারও সময় এসেছে গুডবাই বলার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102