ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

চুয়াডাঙ্গায় আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রসহ দুই জন নিহত হয়েছেন। দুটি ঘটনায় দামুড়হদা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আজ সোমবার (৪ঠা জানুয়ারি) জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা ও সদাবরী গ্রামে এ দূর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলো- চুয়াডাঙ্গার দামুড়হদা উপজেলার চিৎলা নতুনপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে মাদ্রাসা ছাত্র আলিফ (৭)) ও একই উপজেলার ধান্যঘরা গ্রামের নুরু ফরাজীর ছেলে হাকিম ফরাজী (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আলিফ পাউরুটি কিনতে বাড়ি থেকে বের হয়। এ সময় সড়ক পার হলে গেলে দ্রুতগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, দুপুরে দামুড়হুদা উপজেলার সদাবরী- দূর্গাপুর সড়কে ইটভর্তি পাওয়ার ট্রলির চাপায় নিহত হয় ভাটা শ্রমিক হাকিম ফরাজী (৪০)। ঘটনার সময় তিনি ইট ভাটায় কাজ সেরে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন। দুটি ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102