ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে কম্বল দেয়ার কথা বলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণেষর অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে কম্বল দেয়ার কথা বলে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার রাতেই অভিযান চালিয়ে রাতেই বখাটে যুবক সিরাজুল ইসলাম সিরাজকে (২৮) গ্রেপ্তার করে।

মামলায় করা অভিযোগের বরাদ দিয়ে ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, শীত নিবারণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে কম্বল এনে দেয়ার কথা বলে এলাকার এক প্রতিবন্ধী কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে প্রতিবেশী সিরাজ। পরে মেয়েটিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে সে। এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে সিরাজ পালিয়ে যায়।

মেয়েটিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই মেয়েটির মা বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে শেখেরহাট এলাকা থেকে সিরাজকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102