ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জ্যাক মা কি চীন সরকারের হাতে আটক!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৭১ বার পঠিত

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা গত দুই মাসে প্রকাশ্যে আসেননি। এমনকি কিছুদিন আগে একটি ট্যালেন্ট শো’তে বিচারক হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল চীনা এ ধনকুবের। কিন্তু রহস্যজনকভাবে সেখানে উপস্থিত হননি তিনি। এতে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তিনি নিখোঁজ হয়েছেন।

যুক্তরাজ্যের সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমস শুক্রবার এক প্রতিবেদনে জানায়, আফ্রিকা’স বিজনেস হিরোস নামের একটি টেলিভিশন শোর বিচারক ছিলেন জ্যাক মা। গত নভেম্বরে এই শোর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ওই পর্বে জ্যাক মার পরিবর্তে অন্য বিচারক উপস্থিত ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, এতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, জ্যাক মা নিখোঁজ হয়েছেন।

এ বিষয়ে আলিবাবার একজন মুখপাত্র সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, জ্যাক মা ওই টেলিভিশন শোর চূড়ান্ত পর্বে উপস্থিত থাকতে পারেননি সময় মেলাতে না পারায়। ওই মুখপাত্র এর বেশি কিছু বলতে চাননি।

চীনা উদ্যোক্তা জ্যাক মাকে সর্বশেষ দেখা গিয়েছিল সাংহাইয়ে গত অক্টোবরের শেষে অনুষ্ঠিত একটি সম্মেলনে। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি চীনা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করেন। চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নানা নীতিরও সমালোচনা করেন এ বিলিয়নিয়ার।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এরপর থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

এ বিষয়ে বেইজিংভিত্তিক প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান বিডিএ চায়নার চেয়ারম্যান ডানকান ক্লার্ক বলেন, আমার ধারণা, তাঁকে (জ্যাক মা) দৃশ্যপটের বাইরে থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতি একেবারের ভিন্ন রকম একটি পরিস্থিতি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102