ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্বাসকষ্টে ভোগা শিশুকে হাম-রুবেলার ভ্যাকসিন প্রয়োগের পর মৃত্যুর অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইলে স্বাসকষ্টে ভোগা ১০ বছরের শিশুকে হাম-রুবেলার ভ্যাকসিন প্রয়োগের পর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (৪ জানুয়ারি) সকালে, উপজেলার দেওপাড়া ইউনিয়নের গানজানা স্বনির্ভর সূর্যের হাসি ক্লিনিকে এই ঘটনা ঘটে। নিহত শিশু পাপিয়া স্থানীয় গানজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের বাহাজ উদ্দিনের মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০টার দিকে শিশুটি ওই গ্রামের সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিলো। এসময় তার খেলার সাথীদের সঙ্গে স্থানীয় স্বনির্ভর সূর্যের হাসি নামে একটি ক্লিনিকে গিয়ে হাম-রুবেলা টিকা গ্রহণ করে বাড়ি ফিরে যায়। এর একটু পরেই পাপিয়া অসুস্থতা অনুভব করলে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে পাপিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. পার্থ প্রতীম সাহা বলেন, শিশুটি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলো। মারা যাওয়ার কারণ বোঝা যাচ্ছে না। বিভাগীয় তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, আমরা সাধারণত কোন অসুস্থ বা হাঁপানি রোগীদের কোন ভ্যাকসিন দিতে নিষেধ করি। তবে ওই শিশুটি যে আগে থেকেই শ্বাসকষ্ট ছিলো এটা হয়তো আমাদের স্বাস্থ্যকর্মীরা বুঝতে পারেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102