ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পৌরসভা নির্বাচন; ত্রিশালে মেয়রে নয়, ভোট হবে কাউন্সিলর পদে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত
ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ত্রিশাল পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এম এস আলম বাবলু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন।

এর আগে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কার্যালয়। বাবলুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে সোমবার নির্বাচন বিধিমালা ২০১০-এর ২০ বিধি অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেয়র পদের নির্বাচন স্থগিত করা হয়। তবে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102