ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, নারীসহ আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচ জন আহত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সেলিম আকনের ছেলে হাফিজ আকন (২৮), সালাম আকনের স্ত্রী হাসি বেগম (৪৮), সালাম আকনের ছেলে কামরুল আকন (২১), সালাম আকনের মেয়ে সাথী আক্তার (২৫) ও খালেক আকনের ছেলে নাজমুল আকন (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাফিজ আকনের সাথে রানা মাতুব্বরের বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে রানা মাতুব্বর তার সমর্থকদের সহযোগিতায় দেশিয় অস্ত্র নিয়ে হাফিজ আকনের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই নারীসহ পাঁচ জনকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: জানুয়ারিতেই দুটি শৈত্যপ্রবাহ, একটি তীব্র

এসময়, আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হাফিজ আকনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102