ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষা উপমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম এবং এডিট করা ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকায় ইয়াবাসহ গ্রেফতারকৃত এক আসামিকে ছাড়িয়ে আনার নাম করে দু লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। গ্রেফতারকৃত দু’জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা।

পুলিশের উদ্ধার করা মোবাইল স্ক্রিনশটে দেখা গেছে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের ছবি এমনভাবে এডিট করা হয়েছে, দেখে মনে হচ্ছে তিনি গ্রেফতার হওয়া শিহাবের সাথে ভিডিও কলে কথা বলছেন। আর এ ছবি দিয়েই এক ব্যাংক কর্মকর্তার সাথে প্রতারণা করে দু লাখ টাকা নেয় তারা।

মূলত ওই ব্যাংক কর্মকর্তার স্বামী ঢাকায় ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়েছিলেন। আর প্রতারক শিহাব দায়িত্ব নিয়েছিলেন তাকে ছাড়িয়ে আনার।

মামলার বাদীর ভাই আমিনুল ইসলাম বলেন, শিহাব যে ছেলেটা জানান শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে আত্মীয় সম্পর্ক, একটু কথা বলবে আপনাদের সঙ্গে। ওই ক্ষেত্রে কোনো এক পার্সন বাংলা লিঙ্ক নম্বর থেকে কথা বলে, ওই হিসেবে নওফেল ভাই কথা বলেছেন।

গ্রেফতারকৃতরা বেশ কিছু দিন ধরে শিক্ষা উপমন্ত্রীর নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত প্রতারণার শিকার ওই ব্যাংক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়েরের পরেই পুলিশ নগরীর স্টেশন রোডের গোল্ডেন ইনে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় ১ লাখ ৭০ হাজার টাকা।

সিএমপির কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন বলেন, মন্ত্রীর নাম ব্যবহার করেছে এই মর্মে যে তার সঙ্গে ভালো সম্পর্ক আছে। আসলে তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর কোনো যোগাযোগ নেই। শুধু প্রতারণার করার উদ্দেশ্যে তাকে ব্যবহার করেছে এ প্রতারকরা।

কোনো রকম পরিচয় না থাকা সত্ত্বেও শুধুমাত্র টাকা আদায়ের জন্য শিক্ষা উপমন্ত্রীর এডিট করা ছবি ও নাম ব্যবহার করেছে বলে স্বীকার করেছে গ্রেফতার হওয়া শিহাব।

আসামি রিহান শিহাব বলেন, ছবিটা ওই উনাকে দিয়েছি (প্রতারণার শিকার নারী) আর বলেছি আপু আমি এখন ব্যস্ত আছি- মন্ত্রীর সঙ্গে কথা বলছি, এ বলে ফোন কেটে দিয়েছি।

এর আগেও একবার শিক্ষা উপমন্ত্রীর কণ্ঠ নকল করে প্রতারণার অভিযোগে পুলিশ এক প্রতারককে আটক করেছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102