ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দল বিব্রত হয় এমন কোনো কথা নয়: হানিফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

যে কোনো নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নানা কথাবার্তা বলে পরাজয়ের লজ্জা লুকাতে চান বিএনপি নেতারা- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় নিজের দলের দায়িত্বশীল ব্যক্তিদের কথা প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো কথা বলা যাবে না যাতে দল বিব্রত হয়।

তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১২০ পার্সেন্ট ‘হা’ ‘না’ ভোটের কথা জাতি যখন ভোলেনি তখন নির্বাচনের প্রতারণা নিয়ে কিভাবে কথা বলে বিএনপি। নির্বাচন নিয়ে যাদের আমলনামায় এমন অসংখ্য অভিযোগ রয়েছে তারা কি করে অন্যের সমালোচনা করে তা বোধগম্য নয়।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের নতুন বর্ধিত অংশ ২০ শয্যার দুটি ওয়ার্ড, আধুনিক ল্যাবরেটরি উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হানিফ আরো বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি নেতাদের লক্ষ্য একটাই, তারা যে কোনো নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নানা কথাবার্তা বলে পরাজয়ের লজ্জা লুকাতে চান।

আবদুল কাদের মির্জার মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, স্থানীয় এমপির সাথে ব্যক্তি বিরোধের জেরে উনি যে কথা বলেছেন তা সামগ্রিক মাঠের চিত্র বলা যায় না। আর এটাকে নিয়ে কেউ যদি আত্মসন্তুষ্টি পায় তবে তারা আত্মসন্তুষ্টির মধ্যেই থাকুক।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হানিফ বলেন, দায়িত্বশীল কথাবার্তা কাম্য তাদের কাছ থেকে। এমন কোনো কথা বলা যাবে না যাতে দল বিব্রত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102