রাজবাড়ীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাঈদ জেলার পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের বশারত হোসেনের ছেলে। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- একই গ্রামের আলাল, মহির ও রনি।
আদালতের পিপি উমা সেন জানান, ২০০৮ সালের ২৫ মে কুটিমালিয়াট গ্রামে বাড়ির পাশে একটি আমবাগানে আম কুড়াতে যায় ওই শিশু। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করে মাটিচাপা দেয়া হয়। এর তিনদিন পর ২৮ মে কুকুরের টানাহেঁচড়া দেখে লাশ শনাক্ত করে পুলিশ। ওই দিনই পাংশা মডেল থানায় মামলা করেন শিশুটির বাবা।
#ডেইলি বাংলাদেশ