ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে মরা গরুর মাংস বিক্রি: কসাইয়ের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

গাজীপুরে শ্রীপুর উপজেলায় মরা গরুর মাংস বিক্রি করায় এক কসাইকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় ওই উপজেলার নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন ওই গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজমাওনা গ্রামের উজ্জ্বল মিয়ার গোয়াল ঘরে এক লাখ ৬০ হাজার টাকার একটি অস্ট্রেলিয়ান গাভী অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা দেয়া হলেও সোমবার রাতে গাভীটি মারা যায়। পরে স্থানীয় কসাই বেলাল হোসেন ১২ হাজার ৫০০ টাকায় মরা গরুটি কিনে নেয়। মঙ্গলবার ভোরে ওই গোয়াল ঘরে জবাই করে ওই মাংস বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুরের ইউএনও তাসলিমা মোস্তারী জানান, অভিযুক্ত ব্যক্তি মরা গরু জবাই করে স্থানীয়দের মধ্যে মাংস বিক্রি করছিলেন বলে খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কসাইকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102