ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরের শার্শায় ফেন্সিডিলসহ আইনজীবী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

যশোরের আলোচিত আইনজীবী মিজানুর রহমান বিপ্লব শার্শায় ২২ বোতল ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় তার ব্যবহৃত একটি ভেসপা মোটর সাইকেলও জব্দ করা হয়। সে যশোর কোতয়ালী থানার আব্দুল হালিম রোডে ষ্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে ও যশোর আদালতের আইনজীবী বলে পুলিশ নিশ্চিত করেছেন।

শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন ফেন্সিডিল নিয়ে মোটর সাইকেলযোগে যশোর যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকালে উপজেলার টেংরা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার সকালে যশোর আদালতে সোপর্দ করা হবে।

এদিকে যশোর আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, বিপ্লব এর আগেও মাদকসহ আটক হয়েছিলেন। তিনি জেলও খেটেছেন। এছাড়া এ ঘটনায় তাকে আইনজীবী সমিতি থেকে বরখাস্ত করা হয়েছিল। আইনজীবী সমিতি সূত্র আরও জানায়, গত বছরে যশোর আদালত থেকে একটি মামলার নথি এজলাস থেকে উধাও হয়ে যায়। বিষয়টি নিয়ে খোদ বিচারকের দৃষ্টি পড়ে। এক পর্যায়ে এজলাসে বিচারকের উপস্থিতিতে বিপ্লবকে হাজির করা হয়। শেষমেষ বিপ্লব নথি আদালতে ফেরত দেন ও আদালতের কাছে ক্ষমা চেয়ে সে যাত্রা রক্ষা পান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102