ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যু: আদালতে বাবার মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

বরিশাল নগরীর সাগরদীতে শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিমকে গোয়েন্দা পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করেছেন তারা বাবা ইউনুচ মুন্সি। মঙ্গলবার বেলা আড়াইটায় মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের বিচারক মামলাটি আমলে নেন।

মামলায় নগর গোয়েন্দা পুলিশের এস আই মহিউদ্দিন মাহিকে প্রধান এবং তার সঙ্গীয় দুই কনস্টবলকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পুলিশের গঠন করা তদন্ত দল রেজাউল করিমের বাসায় গিয়েছে।

গত শনিবার (২ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে রেজাউল ইসলাম অতিরিক্ত রক্তক্ষরণে শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মৃত্যু পুলিশের নির্যাতনে বলে স্বজন ও এলাকাবাসী দাবি করে আসছে। পুলিশের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হলেও রেজাউলের বাবা ছেলে হত্যার বিচার পেতে আদালতে মামলাটি করেন।

মামলার আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশের নির্যাতন ও হেফাজতে রেজাউলের মৃত্যু হয়েছে বলে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি করা হয়েছে।’

এদিকে এ ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রধান (উপপুলিশ কমিশনার) মো. মোক্তার হোসেন বলেন, ‘আমরা ঘটনার তদন্ত করছি। তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ করা হবে।’

এদিকে সন্তান হারিয়ে রেজাউল করিমের মা জেসমিন বেগম শোকে বিহ্বল। তিনি সুষ্ঠু তদন্ত এবং ছেলে হত্যার সঠিক বিচার দাবি করেছেন।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর নগরীর সাগরদী এলাকা থেকে গোয়েন্দা পুলিশ রেজাউলকে আটক করে নিয়ে গেলে এর চার দিন পর তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102