ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ট্রাক চাপায় অভিনেত্রী আশার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৭৪ বার পঠিত

ট্রাকের নীচে চাপা পড়ে মারা গেছেন অভিনেত্রী আশা চৌধুরী। রাজধানীর দারুস সালাম এলাকার টেকনিক্যাল মোড়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার রাতে মিরপুরের দিকে যাওয়ার উদ্দেশ্যে টেকনিক্যাল মোড় পার হচ্ছিলেন আশা। এ সময় ঘাতক ট্রাক তাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই অভিনেত্রীর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, আমরা ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য দারুস সালাম থানায় কথা বলার চেষ্টা করছি। আশার পরিবার চায় তাদের মেয়ের নিথর দেহ যেন কাটাছেঁড়া করা না হয়।

নাসিম আরও বলেন, ‘আশা আমাদের সংগঠনের ফরম নিয়েছে। এখনো জমা দেয়নি। যার কারণে তার সম্পর্কে খুব বেশি তথ্য নেই। আমি শুধু জানি টেকনিক্যালের ওখানে রাতে সে ট্রাকে চাপা পড়ে মারা গেছে। আমরা দারুস সালাম থানার সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102