ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণচেষ্টায় চিৎকার করায় নাক-মুখ চেপে নাতনিকে হত্যা করে নানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

যশোরের কেশবপুরে শিশু ধর্ষণ ও হত্যায় জড়িত থাকার অভিযোগে ইসমাইল হোসেন নামে একজনকে আটক করেছে পিবিআই। সোমবার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন আসামি।
এর আগে গত রোববার রাতে পটুয়াখালির কলাপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক ইসমাইল হোসেন কেশবপুর উপজেলার আলতাপোল সরদারপাড়ার কালাচাঁদ সরদারের ছেলে। ইসমাইল হোসেন সম্পর্কে ওই শিশুর নানা হয়।

পিবিআই যশোরের এসপি রেশমা শারমীন জানান, গত ২১ নভেম্বর সন্ধ্যায় ওই শিশুর মরদেহ ঝুলন্ত অবস্থায় তার ঘর থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ ও হত্যার বিষয়টি উঠে আসায় নিহতের বাবা বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। মামলাটির তদন্ত ভার পেয়ে পিবিআই’র এসআই স্নেহাশিস দাশ তদন্ত কাজ শুরু করেন এবং তিনি এ ঘটনায় ইসমাইল হোসেনের সম্পৃক্ততার প্রমাণ পান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভিকটিম শিশুর বাবা তার নানার বাড়িতেই বসবাস করেন। তার নানা ইসমাইল হোসেন গত ২১ নভেম্বর বিকেলে বাড়িতে আসেন। এ সময় ওই শিশু ঘরে একা টিভি দেখছিল। ইসমাইল ওই সময় নাতনিকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার দিলে ইসমাইল নাক-মুখ চেপে ধরে। এতে ওই শিশু নিস্তেজ হয়ে পড়ে। এরপর ইসমাইল শিশুর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুঁলিয়ে পালিয়ে যায়।

এসপি রেশমা শারমীন আরো জানান, সোমবার ইসমাইল হোসেনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102