পিরোজপুরের মঠবাড়িয়ায় দুলাভাই রাসেল গাজীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেছেন শ্যালিকা। এমন অভিযোগ পেয়ে অভিযুক্ত দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে রাসেল গাজীকে আটক করে।
মঠবাড়িয়া থানার এসআই সজল জানান, গত বছরের ২৬ এপ্রিল সাত মাসের অন্তঃসত্ত্বা ওই যুবতী রুবেল ও আসাদুলসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় মামলা করে। পরে থানা পুলিশ রুবেল ও আসাদুল নামে দুই যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
এদিকে ওই যুবতী সন্তান প্রসব করলে আদালতের নির্দেশে সিআইডি পুলিশ নবজাতক কন্যা সন্তান ও ভিকটিমসহ আসামিদের নমুনা পরীক্ষা করলে তাদের সঙ্গে মিল পায়নি। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ওই যুবতী চাচাতো ভগ্নীপতি রাসেল গাজীরও নাম বলে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলা ঘোষের টিকিকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, গ্রেফতার রাসেল গাজীকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।