ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় নৈশপ্রহরীদের ছুরিকাঘাত করে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

বগুড়ার গাবতলী উপজেলার রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৈশপ্রহরীদের প্রতিরোধের মুখে ডাকাতি করতে ব্যর্থ হয়ে একজনকে ছুরিকাঘাত করেছে তারা। মঙ্গলবার ভোরে এ খবর পেয়ে ডাকাতের ছুরিকাঘাতে আহত নৈশপ্রহরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ওই ব্যাংকে হাবিব ও মাসুদ নামে দু’জন নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে মুখোশপড়া ৭-৮ জনের ডাকাতদল ব্যাংকের তালা অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুলে ফেলে। এরপর ২ জন ভেতরে প্রবেশ করলে নৈশপ্রহরীরা বুঝতে পারেন। একপর্যায়ে তাদের বাধা দিলে মাসুদকে ছুরিকাঘাত করে ডাকাতরা। অপর নৈশপ্রহরী হাবিবকে মারধর করেন। এ সময় ডাকাদতের সঙ্গে নৈশপ্রহরীদের ধস্তাধস্তি হয় এবং ডাকাতদের একজনকেও নৈশপ্রহরী মাসুদ ছুরিকাঘাত করেন। পরে ডাকাতদল পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা সেখানে যান। আহত নৈশপ্রহরীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন জানান, ব্যাংকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ডাকাতদের গতিবিধি ক্যামেরায় দেখা যাচ্ছে। ব্যাংক থেকে নগদ টাকা কিংবা কোনো মালামাল খোয়া যায়নি।

খবর পেয়ে রূপালী ব্যাংক বগুড়ার উপ মহাব্যবস্থাপক প্রকাশ কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

স্থানীয় গাবতলী-সারিয়াকান্দি সার্কেলের সিনিয়র এএসপি সাবিনা ইয়াসমিন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত দুবৃর্ত্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102