ads
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝোলা গুড়ে চিনি-চুন মেশালেই হয়ে যেত খেজুরের গুড়!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৫৪ বার পঠিত

মানিকগঞ্জে চিনি ও চুন মিশিয়ে খেজুরের ভেজাল গুড় তৈরির সময় তিন ভেজালকারীকে জরিমানা করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ১০ মণ ভেজাল খেজুরের গুড় ধ্বংস করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর।

জানা যায়, মঙ্গলবার সকাল থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজশাহী থেকে আনা বাসি ঝোলা গুড়ের সঙ্গে বিভিন্ন অনুপাতে চিনি ও চুন মিশিয়ে খেজুরের ভেজাল গুড় তৈরি করার কারখানার সন্ধান পায় তারা।

এ সময় উপজেলার হাপানিয়া গ্রামের শিমুলকে ৪ হাজার টাকা, রমজান আলীকে ১০ হাজার টাকা, গোপিনাথপুর গ্রামের কোকেল গাছিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১০ মণ ভেজাল গুড় উদ্ধার করেন ভোক্তা অধিকার অধিদফতরের কর্মকর্তারা। পরে বেলা ১২টার দিকে ওই এলাকায় জনসাধারণের সামনে তা ধ্বংস করা হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিদফতরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, হরিরামপুরের বিভিন্ন স্থানে ভেজাল গুড় তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। এ সময় মৌসুমী ব্যবসায়ীদের ভবিষ্যতে ভেজাল গুড় তৈরি না করা শর্তে এবং লিখিত মুচলেকায় কয়েকজনকে জরিমানা করা হয়েছেন। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102