ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিমান ভ্রমণে নিরাপদ এয়ারলাইন্সের তালিকা প্রকাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

২০২১ সালে বিমান ভ্রমণের জন্য নিরাপদ এয়ারলাইন্সের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) এয়ারলাইন্স রেটিংস ডটকম প্রকাশিত ওই তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ান বিমান পরিবহন সংস্থা কান্তাস এয়ারলাইন্স। কান্তাস বিশ্বের তৃতীয় পুরনো এয়ারলাইন্স এবং বহর ও আন্তর্জাতিক গন্তব্যের বিচারে সবচেয়ে বড় বিমান পরিবহন সংস্থা।

দুর্ঘটনা, ঝুঁকিপূর্ণ ঘটনা মোকাবিলা ও বহরে থাকা বিমানের বয়স বিবেচনায় ৩৮৫টি এয়ারলাইন্সকে আমলে নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে।

এয়ারলাইন্স রেটিংসের প্রধান সম্পাদক জিওফ্রি থমাস এই তালিকা প্রসঙ্গে মার্কিন সংবাদ সংস্থা সিএনএনকে বলেন, সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে এটা একটা। কারণ, করোনার কারণে ২০২০ সালে অনেক এয়ারলাইন্সই বহর বন্ধ রেখেছে। তবে, আমাদের করা তালিকার প্রথম ২০টি এয়ারলাইন্সই সচল ছিল। কোনো কোনো ক্ষেত্রে তারা গন্তব্য ও ফ্লাইট সংখ্যা হয়তো সীমিত করেছে।

এয়ারলাইন্সের নিরাপত্তাবিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা বিশ্বখ্যাত সংস্থা এয়ারলাইন্স রেটিংয়ের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আকাশপথে চলাচলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ও সতর্কতা অবলম্বন করে থাকে কান্তাস। করোনাকালে বিমান চালানোর আগে এয়ারলাইন্সটির ৭৩৭ জন পাইলটকে অবশ্যই ৭ দিনের বিশেষ প্রশিক্ষণ শেষ করতে হয়েছে এবং আগামীতেও বিরতি ভেঙে আবার বিমান ওড়ানোর আগে পাইলটদের তা করতে হবে।

বিমান ভ্রমণের জন্য নিরাপদ শীর্ষ ২০টি এয়ারলাইন্স:
কান্তাস, কাতার এয়ারওয়েজ, এয়ার নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এয়ারলাইন্স, এমিরেটস, ইভা এয়ার, ইতিহাদ এয়ারওয়েজ, আলাস্কা এয়ারলাইন্স, ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজ, ব্রিটিশ এয়ারওয়েজ, ভার্জিন আটলান্টিক, হাওয়াইয়ান এয়ারলাইন্স, সাউথওয়েস্ট এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স, এসএএস, ফিনএয়ার, লুফথানসা, কেএলএম, ইউনাইটেড এয়ার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102