ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সালিস পছন্দ না হওয়ায় মাতব্বরকে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

রংপুরের হারাগাছ পৌর এলাকার সালিস-বৈঠকের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় মাতব্বর আব্দুল হালিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে।

বুধবার (৬ জানুয়ারি) ভোরে রংপুর মহানগর পুলিশের গণমাধ্যম শাখার প্রধান ও এডিসি (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুল হালিমের বাড়ির সামনে একটি অ্যাম্বুলেন্স থেকে তার মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর থানায় পাঠানো হয়। সালিস বৈঠকটি যেখানে বসেছিল, সেটি লালমনিরহাট সদর থানার অন্তর্ভুক্ত হওয়ায় সেখানেই মামলা হবে। রাতে তিস্তা নদীর চর টাংরির বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

হারাগাছ পৌরসভার কাউন্সিলর মামুনুর রশিদ জানান, রংপুরের হারাগাছ পৌর এলাকার টাংরির বাজারে ফজলুর রহমান ও চান মোহাম্মদের মধ্যে সালিস শেষ করে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাশের একটি হোটেলে চা খেতে বসেন আব্দুল হালিম। এ সময় ফজলুর রহমানের লোকজন সেখান থেকে তাকে ধরে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এরপর একটি অটোরিকশায় করে তাকে হারাগাছের বাড়িতে পাঠিয়ে দেয় তারা। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা রংপুর মেডিকেলে নেওয়ার পথেই মারা যান হালিম।

আব্দুল হালিম হারাগাছের একটি বিড়ি ফ্যাক্টরির মালিক। তামাক কেনাবেচার জের ধরে ফজলুর ও চাঁনের সঙ্গে তার পরিচয় ছিল। এর সূত্র ধরেই এ হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102