ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার মাথা ফাটাল বখাটে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

ফেনীর দাগনভূঞায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম করেছে আবুল হাসনাত নামে এক বখাটে। এ ঘটনায় সোমবার (০৪ জানুয়ারি) দাগনভূঞা থানায় মেয়ের বাবা আবদুল হক বাদী হয়ে অভিযোগ করেছেন।

বখাটে হাসনাত উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুরের ইদ্রিস মিয়া নতুন বাড়ীর মৃত ইদ্রিসের ছেলে।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্র জানায়, আবদুল হকের তিন মেয়েকে বখাটে আবুল হাসনাত দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় যাওয়া-আসার পথে প্রায় উত্ত্যক্ত করত। এ নিয়ে তাকে বেশ কয়েকবার নিষেধ করলেও তা না শুনে সে মেয়েদের উত্ত্যক্ত করার পরিমাণ বাড়িয়ে দেয়। সোমবার সকালে হাসনাত মেয়েদের নাম নিয়ে অশালীন কথা বলে।

ওই সময় আবদুল হক নিষেধ করে। এতে তার ওপর চড়াও হয়ে ইট দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে আবদুল হকের মাথা দুই অংশ ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102