ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত
ভোলা

ভোলার লালমোহনে সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম নজরুল ইসলামের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার ঘুষ ও দুর্নীতির অভিযোগ এনে মামলা করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে মামলাটি বালামভুক্ত করার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহমুদুল হক।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, নজরুল ইসলাম ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত লালমোহন উপজেলা চেয়ারম্যান থাকাকালীন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ১২টি রেজিস্টার্ড স্কুল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৬০ লাখ টাকা ঘুষ নেন। ত্রাণ মন্ত্রণালয়ের ৪০ দিনের কর্মসূচি বাস্তবায়নে ক্ষমতার অপব্যবহার করে ৪০ লাখ টাকা হাতিয়ে নেন। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের ৪ হাজার টন চাল নিয়ম-বহির্ভুতভাবে ফাইল আটকে রেখে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। মাটি ভরাট উন্নয়ন কাজের নামে ৪২ লাখ টাকা আত্মসাৎ করেন। এলজিইডির অধীন ইউনিয়ন পরিষদ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ৬ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন।

উপজেলা পরিষদ ভবন নির্মাণ প্রকল্প থেকে ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। কাবিখা প্রকল্প বাস্তবায়নে ২০ লাখ টাকা হাতিয়ে নেন। স্কুলের আসবাবপত্র ক্রয় প্রকল্পের ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। স্কুল সম্প্রসারণ প্রকল্পের ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুলের বিরুদ্ধে।

অপরদিকে তিনি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় শাহবাজপুর কলেজে কর্মরত দেখিয়ে বেতন-ভাতা উত্তোলন করেন। এছাড়া তিনি দুইজন উপজেলা নির্বাহী অফিসার ও দুইজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জিন্মি করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ করা হয়।

বর্তমান উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের দায়ের করা মামলায় নজরুল ইসলামের পাশাপাশি আসামি করা হয়েছে নজরুলের দুই ছেলে নুরুল ইসলাম প্রিন্স ও হেদায়েত ইসলাম ও স্ত্রী আফিসা বেগমকে। মামলাটি স্পেশাল জেলা ও দায়রা জজ কোর্টে দায়ের করা হয়।

গিয়াসউদ্দিন জানান, যেহেতু স্ত্রী ও ছেলেদের ব্যাংক হিসেবে আত্মাসৎকৃত টাকা জমা রাখা হয়েছিল এবং তাদের নামে সম্পত্তি ক্রয় করা হয়। তাই তাদের আসামি করা হয়েছে।

অপরদিকে নজরুল ইসলাম ও তার ছেলে প্রিন্স জানান, এটা সম্পূর্ণ বানোয়াট। তাদের হয়রানি করতে এ মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102