ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি’র ১৭৮ নেতাকর্মীর আগাম জামিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

বিএনপি’র ১৭৮ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী উত্তরা, কলাবাগান, শাহবাগ মতিঝিল ও পল্টন থানায় মামলাগুলো করা হয়েছিলো। বুধবার এ বিষয়ে ৩৬টি আবেদনের শুনানী করেন বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিবিশন বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত এই জামিনের মেয়াদ থাকবে। এ সময় তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পন করতে হবে। ১৭৮ জন আসামির মধ্যে যুবদলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাতেন শামীম রবিউল আলম অন্যতম।

উল্লেখ্য, এডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুর পর ১২ই নভেম্বর ঢাকা-১৮ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102