ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। মঙ্গলবার দিবাগত রাতে কদমতলী থানার দক্ষিণ দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন— মো. ফিরোজ আলী ওরফে আলী (৫৯), মো. সুমন আহাম্মেদ (২৮) ও মো. সজিব মিয়া (২০)।

ডিবি উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম জানান, অভিনব কৌশলে কক্সবাজার থেকে কার্টুনে করে ইলেকট্রনিক পণ্য হিসেবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবাগুলো পাঠানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করা হয়। পরে কার্টুনের মধ্যে ব্লু-টুথ সাউন্ড বক্সের স্পিকারের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটকরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102