ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশাল মুলাদীতে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

বরিশাল মুলাদী উপজেলার রামারপুল গ্রামে প্রতিবন্ধী যুবতীকে (১৮) ধর্ষণের দায়ে তরিকুল হাওলাদার মোরসালিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের দন্ডাদেশ দেয়া হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত মোরসালিন একই গ্রামের মালেক হাওলাদারের ছেলে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি আজিবর রহমান জানান, ২০১৬ সালের ২৫ এপ্রিল ওই প্রতিবন্ধী যুবতীকে একা বাড়িতে রেখে তার মা অন্যত্র বেড়াতে যায়। এই সুযোগে পরদিন ২৬ এপ্রিল তাদের রান্নাঘরে ওই প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করে মোরসালিন। তার ডাক-চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসার আগেই মোরসালিন পালিয়ে যায়।
এ ঘটনায় ২৭ এপ্রিল নির্যাতিতার মা বাদী হয়ে মোরসালিনকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। একই বছরের ১০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মুলাদী থানার এসআই শহিদুল ইসলাম আসামি মোরসালিনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন। পরে ট্রাইব্যুনালে ৭ জনের সাক্ষ্যগ্রহন শেষে বিচারক দন্ডাদেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102