পটুয়াখালীর হেতালিয়া বাদাঘাট এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩০টি দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার রাত ১টায় বাদাঘাটের উত্তর পাড় এলাকার সেতারা ক্লিনিক রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. আরিফুর রহমান রিয়াজ জানান, রাতে হঠাৎ সেতারা ক্লিনিক রোডে আগুনের ফুলকি দেখতে পাই। পরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
পটুয়াখালী সদর থানার এসআই মো. হাফিজুর রহমান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।